শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস 

নিহত জঙ্গির তালিকায় জীবিত ব্যক্তির ছবি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যের এক অভিযানে নিহত হয় ৬ কাশ্মিরি। কাশ্মিরের বান্দিপোরা জেলায় আইনশৃঙ্খলা বাহিনী গত রোববার অভিযান চালালে তারা নিহত হয।

নিতদের ৬ জনকে জঙ্গি-সন্ত্রাসী বলে খবর প্রকাশে করে গণমাধ্যম। ফলাও করে প্রকাশ করা হয় ওই ছয় জনের ছবি।

তবে পত্রিকা প্রকাশের পর একটি ছবি দেখে চমকে যান কাশ্মীরের বাবাবওয়ালা আবদুল মজিদ। তিনি জানান, ছবিটি তার ফেসবুক প্রোফাইল থেকে নেওয়া হয়েছে।

খালিজ টাইমসের খবরে বলা হয়, কাবাবওয়ালা আবদুল মজিদ ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যের বাসিন্দা। তাঁর দুই সন্তান রয়েছে।

সংবাদমাধ্যমে তার ছবি প্রকাশ হওয়াকে যড়যন্ত্রমূলক উল্লেখ করে বার্তা সংস্থা পিটিআইকে মজিদ বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে আমার ছবি দেখে আমি বিস্মিত হয়ে পড়ি। কেউ আমার ছবি ফেসবুক থেকে ডাউনলোড করে নিহত জঙ্গি হিসেবে চালিয়ে দিয়েছে।’

জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্টতার কথা উড়িয়ে দিয়ে মজিদ বলেন, ‘আমি তো কোনো জঙ্গি নই। তবে কেন আমার ছবি তারা প্রকাশ করল? এটা রাজ্য সরকার ও গণমাধ্যমগুলোর গাফিলতির কারণেই হয়েছে।’

এ ঘটনায় পুলিশি তদন্ত দাবি করেছেন কাবাবওয়ালা মজিদ। তিনি বেশ ক্ষুব্ধও হন এ ঘটনায়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ