সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তিন বিদেশি পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গেলেন জার্মানি, সুইডেন ও জাপানের বিদেশি পররাষ্ট্রমন্ত্রী।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর নেতৃত্বে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন।

তিন বিদেশী পররাষ্ট্রমন্ত্রী হলেন, জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো, জার্মানির সিগমার গ্যাব্রিয়েল ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারগট ওয়ালস্টার। তাদের সঙ্গে রয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রবিষয়ক প্রধান ফেদেরিকো মঘেরিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, কক্সবাজার পৌঁছে তারা উখিয়া ও টেকনাফের বালুখালী, কুতুপালংসহ বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এ সময় রোহিঙ্গাদের দুর্দশার কথা শুনবেন বিদেশি মন্ত্রীরা।

ক্যাম্প পরিদর্শন শেষে বিকালে অতিথিদের নিয়ে কক্সবাজার থেকে ঢাকায় ফিরবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

পরে রাতেই ২০ ও ২১ নভেম্বর মিয়ানমারের নেইপিদোতে অনুষ্ঠেয় আসাম সম্মেলনে যোগ দিতে ঢাকা ত্যাগ করবেন তারা। সেখানে যাবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীও।

কক্সবাজার রওনা দেয়ার আগে সকাল ৮টায় সফররত জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনোর সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দ্বিপক্ষীয় বৈঠক করেন মাহমুদ আলী।

রোহিঙ্গা ইস্যুতে চীন বিপক্ষে কেন?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ