মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভূঞাপুরে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন করলে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা আরোপ: স্বরাষ্ট্রমন্ত্রী এখন সংবিধান সংশোধন করেই নতুনভাবে সংস্কারের উপকার পেতে হবে ঢাকা জেলা দক্ষিণ জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠিত সৌদি আরবে ভিক্ষাবৃত্তি নিয়ে নাগরিকদের কঠোর সতর্কতা পাকিস্তানের বরিশালের শীর্ষ আলেম মাওলানা ওবাইদুর রহমান মাহবুব গুরুতর অসুস্থ, দোয়া কামনা রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট

মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা সফল করতে মতবিনিময় সভা সম্পন্ন 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আরিফুল ইসলাম মাহমূদী

যাত্রাবাড়ী মাদরাসা থেকে

আগামী ২ ডিসেম্বর মজলিসে দাওয়াতুল হকের ২৩ তম মারকাযী ইজতেমা সফল করতে আল্লামা মাহমূদুল হাসানের খুলাফাদের উপস্থিতিতে এক মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) সকাল ৯ টায় ঢাকার যাত্রাবাড়ী মাদরাসায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আল্লামা মাহমূদুল হাসান বলেন, তোমরা রফিক হও,ফরিক হয়ো না।উম্মতের এই ক্রান্তিকালে বেশি বেশি চোখের পানি ফেলো।সুন্নতের পতাকাতলে সকলে ঐক্যবদ্ধ হও।

তিনি বলেন, আজ বড় দুঃখ হলো আমাদের ভেতরগত মতানৈক্য সমাধান করতে সরকারের কাছে যেতে হয়। উচিৎ ছিলো আমাদেরই সমাধান করা। এজন্য সকল প্রকার মতবিরোধ ভুলে গিয়ে দ্বীনের জন্য সকলকে এক যোগে কাজ করার আহ্বান জানান তিনি।

তাবলিগের চলমান সংকট বিষয়ে তিনি বলেন, আমাদের অসতর্কতা ও অবহেলার কারণেই এ সংকট তৈরি হয়েছে।

সভায় আরও বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক উবায়দুর রহমান খান নদভী, শাইখুল হাদীস আল্লামা আনওয়ারুল হক, শাইখুল হাদীস মাওলানা নেয়ামতুল্লাহ ফরিদী।

এসময় খুলাফাদের মধ্য উপস্থিত ছিলেন মুফতী সাদেকুল ইসলাম, মুফতী মাহমূদুল হাসান জমশেদ, মাওলানা আবদুল আলী, মাওলানা হেমায়েত উদ্দীন, মাওলানা আবদুর রাযযাক মাওলানা আতাউল্লাহ নিযামী, মুফতী ওমর ফারুক, মাওলানা আবু সাঈদ, ক্বারী আনিসুর রহমান প্রমুখ।

আসরের নামাজের পর আমীরে দাওয়াতুল হকের মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ