বশির ইবনে জাফর
বিশেষ প্রতিবেদক
প্রযুক্তি নির্ভর এ বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের প্রিয় বাংলাদেশও এগিয়ে চলেছে দুর্বার গতিতে। একটা সময় ছিলো বিদ্যুৎ বিলের জন্য ঘন্টার পর ঘন্টা ব্যাংকে লাইন ধরতে হতো।
পাবলিক পরিক্ষার রেজাল্ট জানার জন্য প্রতিষ্ঠানের নোটিশবোর্ডে যুদ্ধ করতে হতো। এখন আর সে যুগ নেই। বদলে যাচ্ছে বিশ্ব এবং সেই সাথে বদলে যাচ্ছে আমাদের প্রিয় বাংলাদেশও।
কোথাও ভ্রমণের জন্য স্টেশনে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও প্রায়ই টিকেট না পেয়ে হতাশা নিয়ে ফিরে আসতে হয় আমাদের।
বর্তমান বাংলাদেশের সব কিছুই যখন অনলাইন নির্ভর হয়ে যাচ্ছে তখন লাইন ধরে কেন টিকেট কাটবেন স্টেশনে গিয়ে। আজ থেকে ঘরে বসেই যেকোন ট্রেনের পছন্দানুযায়ী সিটের টিকেট কেটে নিন। আর ভ্রমণকে করে তুলুন ঝামেলামুক্ত।
আসুন আজ জেনে নেই কিভাবে ঘরে বসে পেয়ে যাবেন ট্রেনের টিকেট তার সম্পূর্ণ নিয়ম।
১. প্রথমে আপনাকে esheba.cnsbd.com এই ওয়েবসাইটে ঢুকতে হবে। এটা বাংলাদেশ রেলওয়ের অনলাইন টিকেট কাটার সাইট। এখানে আপনি পাবেন সাইন ইন এবং সাইন আপ নামের দুটি অপশন। পূর্বে আইডি যাদের খোলা নেই তারা সাইন আপে যান।
২. সাইন আপে ক্লিক করলে একটি পেজ আসবে এখানে প্যাসেঞ্জারের নাম, ইমেইল আইডি, পাসওয়ার্ড, আপনার ঠিকানা, এবং মোবাইল নাম্বার দিয়ে একটি আইডি খুলুন।
উল্লেখ্য, এই পাসওয়ার্ড কিন্তু আপনার ইমেইলের পাসওয়ার্ড নয়, এটা হল আপনি এখানে যে আইডি খুলছেন সেটার পাসওয়ার্ড। আর প্যাসেঞ্জারের নাম দিতে কেয়ারফুল। যার নাম এখানে দেয়া হবে, সেই হবেন আইডির এবং টিকেটের মালিক ।
আরেকটা গুরুত্বপূর্ণ হল মোবাইল নাম্বার। একটা নাম্বার থেকে একটা আইডি খোলা যাবে। এবং এই নাম্বার সবসময় অনলাইন টিকেটের পিডিএফে শো করবে। এগুলো সব ফিলাপ করে রেজিস্টার বাটনে ক্লিক করবেন।
৩. ব্রাউজারে ইমেইলের জন্য আরেকটি ট্যাব খুলুন। রেজিস্টারে ক্লিক করলেই বলবে, please check ur email for verification link। সুতরাং আপনার ইমেইলে ঢুকবেন। ঢুকে দেখবেন, বাংলাদেশ রেলওয়ে থেকে একটা কনফার্মেশন লিংক সহ মেইল এসেছে।
এখন লিংকে ক্লিক করবেন। আবার রেলওয়ের পেজে চলে যাবে। ইমেইল, রেলওয়ে আইডির পাসওয়ার্ড, সিকিউরিটি কোড দিয়ে সাইন ইন ক্লিক করবেন। আরেকটি পেজে নিবে।
শেষ ধাপ হিসেবে আপনার মোবাইল নাম্বারে ভেরিফিকেশন কোড যাবে। যদি না যেয়ে থাকে, তবে send verification code এ ক্লিক করবেন। আপনার নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে সেটি এই পেজে লিখবেন। লিখে check verification code এ ক্লিক করবেন। এতে আপনি একটি আইডির মালিক হয়ে গেলেন।
৪. এবার যথারীতি আপনার ইমেইল, পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন আপনার আইডিতে। সাইন ইন করলেই ড্যাশবোর্ড অপশন আসবে। গত