সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

‘রোহিঙ্গা নির্যাতন প্রাচীন অন্ধকারাচ্ছন্ন যুগকেও হার মানিয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম  : রোহিঙ্গাদের ওপর যে নির্যাতন করা হয়েছে তা যে কোনো প্রাচীন অন্ধকারাচ্ছন্ন যুগকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ রেজাউল করীম।শুক্রবার বিকালে যশোর ঈদগাহ ময়দানে ইসলামী আন্দোলন যশোর আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জাতিসংঘের কড়া নিরাপত্তার মাধ্যমে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফেরত পাঠাতে হবে। খুনি সেনাপ্রধানের পক্ষে একের পর এক সাফাই গেয়ে চলায় অং সান সু চির নোবেলকে প্রত্যাখ্যান করার দাবি করে তিনি বলেন, তার (সু চি) কারণে নোবেলের সম্মান ক্ষুণ্ন হচ্ছে।

দলের জেলা সভাপতি মিয়া আবদুল হালিমের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের যশোর জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা রফিকুল ইসলাম, সদস্য সচিব মাওলানা আবদুল হালিম, সিনিয়র সহ-সভাপতি মাওলানা শুয়াইব হোসেন, সেক্রেটারি এইচ এম মহাসিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ