বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

ঢাকার রেস্টুরেন্টে রোবট ওয়েটার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

রেস্টুরেন্টে রোবট ওয়েটারের গল্প শুনে এসেছি এতো দিন। জাপান, কোরিয়া ও ইউরোপের দেশগুলোতে রোবট ওয়েটারের প্রচলন ঘটেছে বেশ আগেই। এবার সে দৃশ্য দেখা যাবে ঢাকার রেস্টুরেন্টে।

রাজধানীর আসাদ গেটের ফ্যামিলি ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে শুরু হয়েছে এমন রেস্টুরেন্ট।

গতকাল বুধবার রেস্তোরাঁর উদ্বোধন ঘোষণা করা হলেও ভোজনরসিকরা সেখানে সেবা নিতে পারবেন আজ বৃহস্পতিবার থেকে।

প্রথম অবস্থায় রোবটগুলো কোনো খাবারের অর্ডার নেবে না, শুধু খাবার সরবরাহ করবে। পর্যায়ক্রমে রোবটের মাধ্যমে খাবারের অর্ডার নেওয়ার সুবিধাও চালু করা হবে।

এ বিষয়ে রেস্তোরাঁর পরিচালক রাহিন রাইয়ান বলেন, ‘রোবট রেস্তোরাঁ সবাইকে খাওয়ার এবং রোবটের সেবা নেওয়ার আমন্ত্রণ জানাচ্ছে। বাংলাদেশে এমন রেস্তোরাঁ এটাই প্রথম, যেখানে গ্রাহকদের খাবার সরবরাহ করবে রোবট। ’

ওয়েটাররা অনেক সময় কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু রোবটের মাধ্যমে এই সেবা দেওয়া হলে তা আরো ভালো হবে বলে মনে করেন তিনি।

রেস্তোরাঁ কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনে জানান, প্রাথমিকভাবে রেস্তোরাঁয় দুটি রোবট রাখা হয়েছে, যার প্রতিটির দাম পড়েছে আট থেকে ১০ হাজার ডলার করে। রেস্তোরাঁয় কারিগরি সেবা দিচ্ছে চীনের রোবট নির্মাতা প্রতিষ্ঠান এইচজেডএক্স টেকনলজি কোম্পানি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ