সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

রোহিঙ্গা ইস্যুতে ঢাকায় আসছেন ৫ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে আগামী সপ্তাহে পাঁচ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ঢাকায় আসছেন। তাদের মধ্যে তিনজনের রোহিঙ্গা শিবির পরিদর্শনে কক্সবাজার যাওয়ার কথা রয়েছে। এছাড়া, দুজনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর বৈঠক হতে পারে।

আগামী ২০ ও ২১ নভেম্বর মিয়ানমারে অনুষ্ঠেয় আসেম সম্মেলনের আগে তারা বাংলাদেশে এ সফরে আসছেন। তাদের মধ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারগট ওয়ালস্টার ১৮ নভেম্বর এবং ইউরোপীয় ইউনিয়নের ফেদেরিকো মঘেরিনি ও জাপানের পররাষ্ট্রন্ত্রী তারো কোনো ১৯ নভেম্বর ঢাকায় আসবেন।

রোহিঙ্গা ইস্যুতে ইউরোপের দেশগুলো শুরু থেকেই সোচ্চার রয়েছে। বাংলাদেশকে রাজনৈতিক সমর্থন দেওয়ার পাশাপাশি তারা সমস্যার সমাধানে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করছে।

রোহিঙ্গাদের ফেরত দিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর পাশাপাশি আঞ্চলিক প্লাটফর্মেও বাংলাদেশকে আরো সক্রিয় হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকেরা।

এ ক্ষেত্রে বহুমাত্রিক কূটনৈতিক তৎপরতা বাড়ানোর ওপর জোর দিচ্ছেন তারা।আসেম সম্মেলনে রোহিঙ্গা প্রসঙ্গ যাতে না ওঠে সেই চেষ্টা চালাচ্ছে মিয়ানমার। এ ক্ষেত্র বাংলাদেশকে কৌশলী হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকেরা।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ