বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

আরও ২টি চামড়া শিল্পনগরী হবে : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন দেশে আরো দুইটি চামড়া শিল্পনগরী গড়ে তোলা হবে। বেসরকারি উদ্যোগে এই নগরী গড়ে উঠবে। এ উদ্যোগে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।

আজ মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে তিনি এ আগ্রহের কথা জানান।

এছাড়াও, সভায় প্রায় পাঁচ হাজার কোটি টাকা ব্যয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আটটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

সভা শেষে প্রকল্পগুলো সম্পর্কে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, আজকের সভায় আটটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে চার হাজার ৯৭৯ কোটি ৩৫ লাখ টাকা।

এর ব্যয় সরকারি অর্থায়ন থেকে করা হবে চার হাজার ৬৯ কোটি ৩৪ লাখ টাকা, প্রকল্প সাহায্য ৮৫৮ কোটি ৮৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়নে ব্যয় হবে ৫১ কোটি ১৬ লাখ টাকা।

 

 

এ সময় আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব জিয়াউল ইসলাম, সাধারণ অর্থনীতি বিভাগের  সদস্য ড. শামসুল ইসলাম প্রমুখ।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ