সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

জাতিসংঘের মাধ্যমে আরাকানে গণভোটের ব্যবস্থা করতে হবে; মুফতী ফয়জুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ বলেন, স্বাধীন আরাকান প্রতিষ্ঠা অথবা বাংলাদেশের সাথে আরাকানের অন্তর্ভূক্তিই হচ্ছে রোহিঙ্গা মুসলমানদের একমাত্র মুক্তির পথ।

এজন্য,  বিশ্ববাসী ও উম্মাহকে সর্বশক্তি দিয়ে রোহিঙ্গা মুসলিমদের স্বাধীনতা ও স্বাধিকার নিশ্চিত করার জন্য জাতিসংঘের মাধ্যমে আরাকানে গণভোটের ব্যবস্থা করতে হবে।

আজ বুধবার বিকেল ৫ টায় লালবাগ কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন মাদ্রাসা ছাত্র প্রতিনিধিগণ সাক্ষাৎ করতে আসলে তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে মুফতী ফয়জুল্লাহ একথা বলেন।

তিনি আরো বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক রাশিয়া ও চীনের প্রতিনিধিরা রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে পরিচালিত বার্মিজ মগদস্যু সরকারের নৃশংস গনহত্যাকে সমর্থন জানিয়ে প্রমাণ করেছে তারা কতটা হৃদয়হীন, নীতিহীন ও নৈতীকতা শূণ্য।

 

এসময়, অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, যুগ্ম মহাসচিব মুফতি মুহাম্মদ তৈয়্যেব হোসাইন, মাওলানা আবুল কাশেম, মাওলানা আহলুল্লাহ ওয়াসেল, সহকারী মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন প্রমুখ।

ইসলামী ঐক্যজোটের মহাসচিব আরো বলেন, বিশ্বব্যাপী ইসলামের নিয়ে কাফের ও মুশরিকরা যতই ষড়যন্ত্র করুক ইসলামের সুশৃঙ্খল, শান্তিপূর্ণ অগ্রযাত্রা এবং মুসলমানদের লড়াকু পুনঃজাগরণ কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, ইনশাআল্লাহ।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ