শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

কাঁচা ডিম খেলে কি শক্তি বাড়ে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল হালিম: ডিমের মধ্যে রয়েছে অনেক পুষ্টিগুণ। ডিম ক্যালসিয়াম, প্রোটিন, আয়রনের ভালো উৎস। ডিম খেলে শরীরে মিনারেল ও ভিটামিনের চাহিদার অনেকটাই পূরণ হয়। ডিমের মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি১২। এগুলো শরীরের জন্য খুবই জরুরি।

ডিম মস্তিষ্কের কার্যক্রম বাড়াতে সাহায্য করে। ডিমের প্রোটিন পেশিশক্তি বাড়াতে এবং শরীরকে কর্মক্ষম রাখতে সাহায্য করে।

এই শক্তি বাড়াতে অনেকে আবার ডিমকে কাঁচাই খাওয়া শুরু করেন। কখনো কখনো হয়তো তিন-চারটে কাঁচা ডিম এক বসাতেই খেয়ে ফেলেন। ভাবেন, রান্না করলে হয়তো ডিমের পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে। এ জন্য কাঁচা ডিম খান। তবে কাঁচা ডিম খেলে কি শক্তি বাড়ে?

এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের ডিন ডা. অধ্যাপক এ বি এম আবদুল্লাহ বলেন, ‘কাঁচা ডিম খেলে বেশি শক্তি পাওয়া যায় বা শক্তি বাড়ে, কথাটি একেবারে ভুল। এর কোনো বৈজ্ঞানিক ব্যখ্যা নেই; বরং এ থেকে নানা রোগব্যাধি হতে পারে।’

অধ্যাপক আবদুল্লাহ আরো বলেন, ‘কাঁচা ডিম সহজে হজম হয় না। কাঁচা ডিম খেলে শরীরে বায়োটিনের অভাব হয়। এতে ওজন কমা, জিহ্বার রুক্ষতা, ত্বকের প্রদাহের সমস্যা হয়। কাঁচা ডিমের মধ্যে অধিকাংশ সময় এক প্রকার ব্যাকটেরিয়া পাওয়া যায়, যার নাম সালমোনেল। এটি খেলে পেটের অসুখ, বমি, এমনকি টাইফয়েড পর্যন্ত হতে পারে।’

তাই ডিম কাঁচা নয়, বরং রান্না করে খাওয়া প্রয়োজন জানিয়ে অধ্যাপক আবদুল্লাহ বলেন, ‘ডিমকে আধা সেদ্ধ, ভাজা, সেদ্ধ করে খেতে পারেন। ডিম রান্না করলে এর পুষ্টিগুণ নষ্ট হয় না। কাঁচা ডিম খেলে বিভিন্ন রোগবালাই হওয়ার আশঙ্কা থাকে।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ