বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

বুধবার খালেদা জিয়াকে ব্যাপক সংবর্ধনা দেয়া হবে: দুদু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চিকিৎসা শেষে বুধবার লন্ডন থেকে ঢাকায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ওই দিন তাকে ব্যাপক সংবর্ধনা দেয়া হবে বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, “বিএনপি চেয়ারপারসনকে সংবর্ধনা দেয়ার জন্য দলীয় নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। দেশে এসে গণতন্ত্র, ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য বিরোধী দলের রাজনীতিতে যা যা করার দরকার, তিনি তাই করবেন।”

খালেদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে দুদু এসব কথা বলেন।

জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন ঢাকা মহানগর উত্তর আয়োজিত অনুষ্ঠানে এই বিএনপি নেতা বলেন, “খালেদা জিয়া লন্ডনে গেছেন চিকিৎসা করাতে। কিন্তু এই সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বারবার সন্দেহ প্রকাশ করেছেন তিনি দেশে ফিরবেন কিনা। ছোট মনেরও একটা সীমা থাকে, এ সরকারের সেটাও নেই।”


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ