বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু আজ থেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অনার্স (স্নাতক) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে আজ ১৫ অক্টোবর থেকে। চলবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত। ভর্তি আবেদন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।

আগামী ২৫ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এবারের ভর্তি পরীক্ষা। এবছর বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদের অধীনে মোট ৩৩টি বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিত এ পরীক্ষায় ৩৩টি বিভাগে মোট ২২৭৫ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে।

ভর্তি পরীক্ষায় এ বছর থেকেই চালু হচ্ছে নেগেটিভ মার্কিং পদ্ধতি। ভর্তিচ্ছুর চারটি ভুল উত্তর প্রদানের জন্য ১ নাম্বার করে কাটা হবে।

ভর্তি আবেদন ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকিং (রকেট) সেবার মাধ্যমে সম্পন্ন করতে পারবে ভর্তিচ্ছুরা। তবে এ সেবায় অতিরিক্ত ১৭ টাকা সার্ভিস চার্জ নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ভর্তি আবেদন সম্পকির্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ