বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

সাজেদা চৌধুরীর গাড়িবহরে হামলায় ৬৯ জনের নামের মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা মোড়ে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর গাড়িবহরে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় ৬৯ জনের নাম উল্লেখ করে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।

এ পর্যন্ত পুলিশ তিনজনকে আটক করেছে।

নগরকান্দা থানার এস আই মো. হুমায়ুন কবির ও ফুলসুতি ইউনিয়নের চেয়ারম্যান মো. আরিফুজ্জামান বাদী হয়ে মামলা দু’টি দায়ের করেন।

পুলিশের মামলায় ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এতে প্রধান আসামি করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য মো. জামাল হোসেন মিয়া ও তার বড় ভাই ফরিদপুর জেলা পরিষদের সদস্য মো. কামাল হোসেন মিয়াকে।

অপরদিকে ফুলসুতি ইউনিয়নের চেয়ারম্যান মো. আরিফুজ্জামান দায়েরকৃত মামলায় ৫৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এতেও প্রধান আসামি করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য মো. জামাল হোসেন মিয়া ও তার ভাই ফরিদপুর জেলা পরিষদের সদস্য মো. কামাল হোসেন মিয়াকে।

এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরাদুল হককে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। এ কমিটির অন্য দুই সদস্য হলেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা ও নগরকান্দা উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান।

প্রসঙ্গত, শুক্রবার বেলা তিনটার দিকে সংসদ উপনেতার সরকারি সফরসূচি অনুযায়ী ঢাকা থেকে ফরিদপুরের সালথা উপজেলার রসূলপুর গ্রামে নিজ বাড়িতে যাওয়ার পথে তালমার মোড়ে সংসদ উপনেতার গাড়িবহরে হামলা করা হয়। এতে বহরের কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আহত হন নগরকান্দা থানার অফিসার ইনচার্জসহ আরো অন্তত ৫ জন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ