বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী; বিমানবন্দরে গণ সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দীর্ঘ ২১ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সফর করেন। ভাষণ দেন জাতিসংঘের সাধারণ পরিষদে।

জানা যায়, আজ শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ১৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো এবং ১৪ দলের নেতারাসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা তাকে সংবর্ধনা জানাচ্ছেন।

প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানাতে সকাল ৯টার আগেই বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে চলে আসেন আওয়ামী লীগ ও ১৪ দলের শীর্ষ নেতাদের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিরা।

এ ছাড়াও বিমানবন্দরের বাইরে প্রধান সড়ক থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুই পাশে আওয়ামী লীগ, এর বিভিন্ন সহযোগী সংগঠন, ১৪ দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে অপেক্ষা করছেন।

আওয়ামী লীগ জানিয়েছে, নির্যাতিত হয়ে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে আশ্রয় দেওয়া, জাতিসংঘ অধিবেশনে অংশ নিয়ে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন বন্ধে আন্তর্জাতিক জনমত সৃষ্টি ও রোহিঙ্গা ইস্যুতে মানবিক ভূমিকা রাখায় আন্তর্জাতিক মহলে প্রশংসিত হওয়া এবং বাংলাদেশের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ গণসংবর্ধনা দেওয়া হচ্ছে।

জানা গেছে, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী বিমানবন্দর-খিলক্ষেত-কুড়িল বিশ্বরোড-বনানী-মহাখালী-জাহাঙ্গীর গেট-প্রধানমন্ত্রীর কার্যালয়-বিজয় সরণি সড়ক হয়ে গণভবনে যাবেন।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ