বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

শুক্রবার লালদীঘি ময়দানে হেফাজতের মহাসমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমার সরকারের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিরোধ, বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ, বার্মিজ পণ্য বর্জন, তাদের সাথে সকল প্রকার কূটনৈতিক সম্পর্ক ত্যাগ, চলমান গণহত্যা বন্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং রোহিঙ্গা শরণার্থীদের নাগরিক অধিকার দিয়ে স্বদেশে ফেরত নেয়ার দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আগামীকাল ৬ অক্টোবর শুক্রবাদ বাদ জুমা ঐতিহাসিক চট্টগ্রাম লালদীঘি ময়দানে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

এতে দেশের শীর্ষ ওলামায়ে কেরাম ও জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

মহাসমাবেশ সফল করার জন্য একযুক্ত বিবৃতিতে সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার প্রতি আহবান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী, মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী, নায়েবে আমীর মাওলানা আবদুল মালেক হালিম. মাওলানা হাফেজ তাজুল ইসলাম, যুগ্নমহাসচিব মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী, মাওলানা সলিমুল্লাহ, মাওলানা লোকমান হাকীম, মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, মাওলানা মঈনুদ্দিন রুহী, অর্থসচিব মাওলানা আইয়ুব বাবুনগরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা সরোয়ার কামাল আজিজী প্রমুখ নেতৃবৃন্দ।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ