বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

পদকে বিতর্কিত করলেও প্রধান বিচারপতির সম্মানজনক অবসর চাই: নাসিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 আওয়ার ইসলাম : ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধান বিচারপতি এসকে সিনহা তার পদকে বিতর্কিত করলেও আমরা চাই তিনি দায়িত্ব পালন শেষে সসম্মানে অবসর নেবেন।

রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে ১৪ দলের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন আওয়ামী নেতা ও স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, প্রধান বিচারপতি পদটি একটি সম্মানজনক পদ। সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা প্রধান বিচারপতির পদটিকে বিতর্কিত করেছেন।

মোহাম্মদ নাসিম আরও বলেন, তার এ আচরণের জন্য অসুস্থতাজনিত ছুটি নিয়েও প্রশ্ন ওঠে। তারপরও আমাদের বিশ্বাস, দায়িত্ব পালন শেষে তিনি সসম্মানে অবসর নেবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের (এম-এল) নেতা দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির নেতা ডা. শাহাদাত হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণালকান্তি দাশ ও উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, জাসদের একাংশের নেতা শিরীন আখতার, আরেক অংশের নেতা নাজমুল হক প্রধান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ