বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ঢাবি ক্যাম্পাসে আন্দোলন করতে পারবে না ৭ কলেজের শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সর্বপ্রকার আন্দোলন কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাবি কর্তৃপক্ষ। ‘শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় রাখতে’ই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার এমন নিষেধাজ্ঞা আরোপ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ।

আজ (বৃহস্পতিবার) সকালে অধিভুক্ত রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করতে এলে বাধার মুখে পড়েন। চতুর্থ বর্ষের সমাপনী ফল প্রকাশের দাবিতে এ সংবাদ সম্মেলন করতে আসে তারা।

৯ মাস পার হলেও ২০১১-১২ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের ফল প্রকাশ হয়নি।

প্রক্টর আমজাদ জানিয়েছেন, অধিভুক্ত কলেজের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক শুধুমাত্র একাডেমিক। তারা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার, হল, পরিবহন সংক্রান্ত কোনো সুবিধা পাবে না। অধিভুক্ত শিক্ষার্থীদের যদি কোনো সমস্যা থাকে তাহলে নিজ নিজ ক্যাম্পাসে সমাধানের জন্য তারা কাজ করবে। এরপর কলেজ প্রশাসন শিক্ষার্থীদের দাবির বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাবে। বিষয়টা পদ্ধতি মেনেই হতে হবে।

ঢাবি প্রক্টর আরও জানান, সাত কলেজ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের আরও ১০৪টি অধিভুক্ত কলেজ রয়েছে। তারা কখনও মধুর ক্যান্টিনে আন্দোলন করতে আসেনি। তারা আন্দোলন করেছে নিজেদের ক্যাম্পাসে।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ