শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

যে বর্বরতা লেখা যায় না কলমে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বালুখালির অস্থায়ী শরণার্থী ক্যাম্প। বাঁশ আর ত্রিপলে তৈরি আশ্রয়স্থানের ভেতর প্লাস্টিকের ম্যাটের ওপর বসে আয়েশা বেগম। বয়স ২০। নিবিড় স্নেহে কোলে আগলে রেখেছেন এক বছর বয়সী ছেলেকে। একটু পরপর ছেলের মুখে ফু দিচ্ছেন। অসহনীয় গরমে ছেলেকে কিছুটা স্বস্তি দেয়ার চেষ্টা।

কয়েকদিন আগে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা এই শরণার্থী বলছিলেন, ‘১৩ দিন আগে ধর্ষণের শিকার হয়েছি।’ আয়েশার বাড়ি ছিল মিয়ানমারের বুথিদাউং শহরের তামি গ্রামে। পাশবিকতার বিভীষিকাময় বর্ণনা দিলেন আয়েশা।

পরিবারের অপর চার নারী সদস্যের সঙ্গে রাতের খাবার খাচ্ছিলেন। এমন সময় তাদের গ্রামে হামলা চালায় সেনারা। তাদের ঘরে ঢুকে নারীদের একটি ঘরের মধ্যে যেতে বাধ্য করে। আয়েশার শিশু সন্তানকে তার কোল থেকে ছিনিয়ে নিয়ে তাকে ‘ফুটবলের মতো’ লাথি মারে। সেনারা নারীদের বিবস্ত্র করে ফেলে। এক সেনা তার গলায় ছুরি রেখে তাকে ধর্ষণ করা শুরু করে। বারো জন সেনা পালাক্রমে প্রত্যেক নারীর ওপর ধর্ষণযজ্ঞ চালায়। আয়েশার ধারণা কয়েক ঘণ্টা চলেছে ওই বিভীষিকা।

আয়েশা বলেন, ‘আমার মনে হয়েছিল ওরা আমাকে মেরে ফেলবে। ভয় হচ্ছিল, আমার ছেলে মনে হয় মারা গেছে।’ এ কথা বলতে গিয়ে ছেলের মাথায় মমতামাখা হাত বুলালেন আয়েশ। তিনি যখন ওই রাতের বর্ণনা দিচ্ছিলেন, তখন সেখানে উপস্থিত ছিলেন তার মা, ভাই, বোন ও স্বামী। বাংলাদেশে হেঁটে আসতে আট দিন সময় লেগেছে তাদের।

আয়েশার সঙ্গে ধর্ষণের শিকার হওয়া পরিবারের অপর দুই নারী রাস্তায় মারা যান। আয়েশা বলেন, ‘ওরা এতো দূর্বল ছিল যে মারাই গেল।’

এক মাসের বেশি সময় ধরে রাখাইনে নাগরিকত্ব প্রত্যাখ্যাত রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্মম সামরিক অভিযান চালাচ্ছে মিয়ানমার আর্মি। ২৫ আগস্ট নিরাপত্তা বাহিনীর ওপর সশস্ত্র একটি গোষ্ঠীর হামলার জবাবে এই অভিযান শুরু করেছে বার্মিজ সামরিক বাহিনী। সেই ৭০ এর দশক থেকে কয়েক বার এ ধরণের নির্যাতন চালিয়েছে মিয়ানমার আর্মি। প্রতিবারই রোহিঙ্গারা ধর্ষণ, নিপীড়ন, অগ্নিসংযোগ আর হত্যার অভিযোগ করেছে।

জাতিসংঘ সাম্প্রতিক এই সামরিক অভিযানকে জাতিগত নিধনযজ্ঞ আখ্যা দিয়েছে। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমার থেকে ৫ লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে ২৫ আগস্ট থেকে।

এসব শরণার্থীদের বেশিরভাগই নারী ও শিশু। বহু নারী ও মেয়ের ওপর ধর্ষণ আর যৌন নির্যাতন চালিয়েছে মিয়ানমারের সেনারা।

প্রাণে বেঁচে আসা