শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ফের ধরা পড়ল তাসলিমা নাসরিনের নগ্ন ইসলামবিদ্বেষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ : নিজেকে ইসলাম বিদ্বেষী হিসেবে উপস্থাপনে তাসলিমা নাসরিনের আনন্দের শেষ নেই। কোনো ইস্যু সামনে এলেই তিনি উঠে পড়ে লাগেন ইসলাম এবং মুসলমানের পিন্ডি চটকাতে থাকেন। তার ভিত্তি অধিকাংশ সময় একপেশে অনুমান।

গতকাল লাস ভেগাসে আক্রমণের পরপরই কোনো বাছ-বিচার ব্যতীত মুসলিমদের দোষারোপ করে টুইট করেন বাংলাদেশের এ বিতর্কিক লেখিকা।

টুইটে তিনি লেখেন, ‘লাস ভেগাসে কারা আক্রমণ করেছে? কারা মানুষ হত্যা করলো? খুব সম্ভবত কোনো মুসলিম সন্ত্রাসী আইসিসের অনুপ্রেরণায় কাজটি করেছে। এজন্য মানুষ মুসলিমদের ঘৃণা করে।’

কিন্তু সত্য প্রকাশের পর তিনি মুছে ফেলেন টুইট। মুসলিমদের অনর্থক দোষারোপের কারণে কোনো প্রকার দুঃখ প্রকাশ ছাড়া।

তবে পোস্টটি তিনি টুইটার তেকে মুছে ফেললেও নেট থেকে আড়াল করতে পারেননি। কেউ একজন সেটার স্ক্রিনশট নিয়ে পোস্ট করেছে ফেসবুকে। সেই পোস্ট এখন ভাইরাল।

তসলিমা নাসরিনের এমন কাণ্ডজ্ঞানহীন কাজ দেখে অনলাইন এক্টিভিস্টদের মন্তব্য- ‘ইসলামের প্রতি তাসলিমার এ নগ্ন বিদ্বেষই তাকে দেশছাড়া হতে বাধ্য করেছে।’

এটিও পড়ুন: দীনিয়্যাত : আমেরিকার বুকে এক টুকরো তুর্কি সম্রাজ্য


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ