বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

আন্তর্জাতিক চাপেই রোহিঙ্গাদের ফেরাতে বাধ্য করতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আন্তর্জাতিক চাপ প্রয়োগ করে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে বাধ্য করাতে হবে।”

শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ‘রোহিঙ্গা সমস্যার জরুরি সমাধান ও বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা’য় ২০দলীয় জোটের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলন।

তিনি বলেন, “প্রয়োজনে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করাতে হবে।”

বাংলাদেশ বৌদ্ধ নাগরিক ঐক্য মতবিনিময় সভাটির আয়োজন করে। অনুষ্ঠানে বিএনপি-জোটের নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপি মহাসচিব বলেন, “রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের জন্য মিয়ানমানের সেনাবাহিনী ঘোষণা দিয়েছে। মিয়ানমার কখনও মাথা নিচু করবে না। তাই সবাইকে নিয়ে তাদের চাপ প্রয়োগ করতে হবে।

কূটনৈতিকভাকে তাদের বিরুদ্ধে প্রচণ্ড চাপ সৃষ্টি করতে হবে।’ তিনি বলেন, ‘আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ রাষ্ট্র বন্ধু মিয়ানমারের পাশে গিয়ে দাঁড়িয়েছে। নিরাপত্তা পরিষদের সাতটি দেশের মধে চীন ও রাশিয়ার কারণে কোনও সিদ্ধান্ত হয়নি। এখন পর্যন্ত সরকার চীন ও রাশিয়াকে কনভিন্স করতে পারেনি।”


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ