বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

রোহিঙ্গাদের জন্য স্থায়ী ক্যাম্প উদ্বোধন করলেন মাহমুদ মাদানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্যাতিত রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ দিলেন জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারি সাইয়্যেদ মাহমুদ মাদানি।

জমিয়তে উলামায়ে হিন্দ ও বাংলাদেশ জমিয়তুল উলামার এনজিও শাখা ইসলাহুল মুসলিমিন যৌথভাবে এই ত্রাণ বিতরণ করে।

তিনি মঙ্গলবার বিকেলে কুতুপালং ক্যম্প পরিদর্শন করেন এবং ত্রাণ বিতরণ করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তু উলামার সহসভাপতি ও জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মুফতি মুহাম্মাদ আলী, বিশিষ্ট আলেম মুফতি রশিদ মকবুল, জমিয়তের মুখপাত্র মাওলানা সদরুদ্দীন মাকনুনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

মাওলানা সদরুদ্দীন মাকনুন বলেন, মাওলানা মাহমুদ মাদানী বিকেলে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ও পাহাড়ের ভিতরে গিয়ে গিয়ে শরনার্থীদের খোঁজ নেন এবং তাদের সাথে কথা বলেন। জমিয়তের পক্ষ থেকে যে সমস্ত মসজিদ নির্মাণ করা হয়েছে তা পরিদর্শন করেন তিনি।

এ ছাড়াও তিনি ফিদায়ে মিল্লাত আস'আদ মাদানীর নামে একটি মসজিদের উদ্বোধন করেন এবং সেখানে রোহিঙ্গা ওলামায়ে কেরামের সাথে মতবিনিময় করেন।

পরে তিনি জমিয়তের দীর্ঘমেয়াদী ত্রাণ কার্যক্রমের সুবিদার্থে এখানে জমিয়তে ওলামায়ে হিন্দ ও ইসলাহুল মুসলিমিনের একটি স্থায়ী ক্যাম্পের উদ্বোধন করেন। এখান থেকে একটি লঙ্গরখানাও চালু হবে বলে নিশ্চিত করেছেন তিনি।

বুধবার দিল্লির উদ্যেশে রওনা হবেন সাইয়্যেদ মাহমুদ মাদানী।

রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে মাহমুদ মাদানি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ