বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

দুই হাজার রোহিঙ্গা পরিবারকে ত্রাণ দিলো জমিয়তুল উলামা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত তিন দিন বাংলাদেশ জমিয়তুল উলামার একটি বহর জমিয়তুল উলামার সহসভাপতি মাওলানা ইয়াহইয়া মাহমুদ, জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা সদরুদ্দীন মাকনুন, সাংগঠনিক সম্পাদক ইমদাদুল্লাহ কাসেমী ও মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীনের নেতৃত্বে রোহিঙ্গা শিবিরে ত্রাণ বিতরণ করেছেন।

ত্রাণ বিতরণের ক্ষেত্রে তারা সরাসরি কক্সবাজারের টেকনাফের গুনধুম সীমান্তে শত মাইল হেঁটে আসা মুসলিম রোহিঙ্গা নাগরিকদের হাতে হাতে গুঁজে দিয়েছেন অর্থ।

মাওলানা ইয়াহইয়া মাহমুদ বলেন, চোখের ভাষা কেমন, চোখের অশ্রু দেখে নির্ণয় করা যায়। হৃদয়ে এটুকু আনন্দ ছিলো যে রোহিঙ্গা শিবিরে আসতে পেরেছি। সামান্য অর্থ পেয়ে তাদের মুখের হাসির ঝিলিক আমার হৃদয় থেকে সরছে না।

সীমান্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীভাবে ত্রাণ দিয়েছেন সে বর্ণনা দিলেন জমিয়তুল উলামার ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা শুয়াইব আহমদ।

তিনি বলেন, দু-একটি নোট পেয়ে খুশিচ্ছটা ছড়িয়ে পড়েছিল সীমান্তে।মনের হাজার কষ্ট দূর হয়ে যায়। নিজেকে বড় ভাগ্যবান মনে হয়েছে- এই সীমান্ত পর‌্যন্ত আসতে পেরেছি। নদী পেরিয়ে সেই বালুখালির গহীনে কত মা-বোন দেখলাম, তাদের সামনে তো কিছুই ছিলো না। সেখানে পৌঁছে তাদের পেয়ে আমরাও খুশি হয়েছি। এরকম শতত অসহায় মানুষের হাতে হাতে কিছু কিছু অর্থ গুঁজে দিতে পারলাম।

জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা সদরুদ্দীন মাকনুন বলেন, প্রায় দশ লাখ টাকা আমরা দুই হাজার পরিবারের কাছে বিতরণ করেছি। আগামীতে জমিয়তুল উলামা হিন্দ, জমিয়তুল উলামা তুর্কীর সহযোগিতা বাংলাদেশ জমিয়তুল উলামা রোহিঙ্গাদের জন্য এক হাজার আবাসন, এক হাজার টয়লেট, মসজিদ ও মাদরাসা নির্মাণের উদ্যোগ বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ।

এসব কাজ বাস্তবায়নের জন্য আমাদের দ্বিতীয় কাফেলা যাত্রা শুরু করেছে।

এ বহরে আরও ছিলেন মুফতি ফয়জুল্লাহ আমান, খালেদ আহমদ, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা মুজিবুল হক প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ