বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

মিয়ানমার আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র: হাসানুল হক ইনু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মিয়ানমারকে প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ঘোষণা করে তাদের সাথে স্বাভাবিক সম্পর্ক অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, ‘মিয়ানমার কূটনীতিক সম্পর্ক ছিন্ন না করা পর্যন্ত তাদের সঙ্গে আমাদের প্রতিবেশি দেশ হিসেবে স্বাভাবিক সম্পর্ক অব্যাহত থাকবে।’

আজ সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। খবর কালের কণ্ঠের

তথ্যমন্ত্রী বলেন, মিয়ানমার আমাদের সঙ্গে কূটনীতিক সম্পর্ক ছিন্ন করেনি। তারা আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র। তাদের দেশের অভ্যন্তরে রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালানো হচ্ছে, আমরা এটার নিন্দা জানিয়েছি। বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে বার বার ডেকে আমাদের বক্তব্য জানিয়েছি।’

তিনি বলেন, মানবিক কারণে বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে এবং সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে। দেশের সকল রাজনৈতিক দলের উচিত সরকারের এই অবস্থান ও কার্যক্রমকে সমর্থন করা। এটা নিয়ে রাজনীতি ও বিরোধিতা করলে রোহিঙ্গাদের, মানবতার ও বাংলাদেশের ক্ষতি হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ