বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

দেশে এবার ৬৮২টি পূজামণ্ডপ বেড়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সারাদেশে এ বছর ৬৮২টি পূজামণ্ডপ বেড়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় এবার পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে।

দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অব্যাহত উন্নতি এবং নিরাপত্তা ঝুঁকি নেই বলেই দিন দিন পূজামণ্ডপের সংখ্যা বাড়ছে উল্লেখ করে আইজিপি বলেন, এবার সারা দেশে ৩০ হাজারের অধিক পূজামণ্ডবে নিশ্ছিদ্র নিরাপত্তায় পূজা অর্চনা অনুষ্ঠিত হবে।

তিনি আজ দুপুরে পুলিশ সদর দপ্তরে সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

এ সময় অতিরিক্ত আইজিপি (এসবি) ড. জাবেদ পাটোয়ারী, র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণেই মানুষ স্বস্তি প্রকাশ করছে উল্লেখ করে শহীদুল হক বলেন, এবারও দুর্গাপূজা ও আশুরার কথা মাথায় রেখে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি ও পুলিশের অতিরিক্ত সদস্য পূজামণ্ডপ ও হোসেনি দালানে মোতায়েন থাকবে। শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা ও আশুরা উদ্‌যাপনে ওইসব স্থানে পর্যাপ্ত আনসার সদস্যও মোতায়েন করা হবে।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ