বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

রোহিঙ্গা ইস্যুতে সরকারকে সহযোগিতা করতে চায় বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রোহিঙ্গা সংকট মোকাবিলায় বর্তমান সরকারকে সহযোগিতার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তারা সরকারকে সহযোগিতা করতে চান।

রবিবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রস্তাব দেন।
এ সময় তিনি রোহিঙ্গাদের জন্য দেশ-বিদেশ থেকে আসা ত্রাণ সুষ্ঠুভাবে বিতরণের জন্য সেনাবাহিনী মোতায়েনের দাবিও জানানো হয়।

ফখরুল বলেন, ‘আমার বিভক্তি চাই না। তাই ক্ষমতাসীন সরকার ও তার সংশ্লিষ্টদের বলতে চাই, পরস্পর কাদা না ছুঁড়ে বিশাল এ সমস্যার মোকাবিলা করা জরুরি। এজন্য সব রাজনৈতিক দল ও পেশার মানুষকে নিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করা দরকার। রোহিঙ্গাদের ফেরত পাঠতে সরকারের কূটনৈতিক তৎপরতা আরও বাড়াতে হবে।’
রোহিঙ্গা সংকট মোকাবিলায় প্রয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন ও ভারত সফরে যাওয়া উচিত মন্তব্য করেন বিএনপির মহাসচিব।

সংবাদ সম্মেলনে সরকারের উদ্দেশে দলের স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির জাতীয় রোহিঙ্গা ত্রাণ কমিটির আহবায়ক মির্জা আব্বাস বলেন, রোহিঙ্গাদের জন্য দেশ-বিদেশ থেকে আসা ত্রাণ সুষ্ঠুভাবে বিতরণের জন্য সেনাবাহিনী মোতায়েন করুন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ