বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

রোহিঙ্গাহত্যা বন্ধে উত্তরায় স্টুডেন্ট রাইটস বাংলাদেশের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মায়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গা মুসলিম গণহত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে ষ্টুডেন্ট রাইটস বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরা হাউস বিল্ডিং চত্বরে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন উত্তরার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসা শিক্ষার্থীরা।

মানববন্ধনটি দুপুর ১২টায় শুরু হয়ে শেষ হয় বেলা ১টায়।

উপস্থিত ছিলেন স্টুডেন্ট রাইটস বাংলাদেশের মুখপাত্র মুহাম্মদ রিয়াদ মোর্শেদ, রাহাত ইসলাম, ঐশীস্বর শিল্পী এম এ রফিকুল্লাহ, অধিকার কর্মী মু.নাজমুল হাসানসহ বিভিন্ন ইসলামিক ও অধিকার সংঠনের নেতৃবৃন্দ।

স্টুডেন্ট রাইটস বাংলাদেশ এর মুখপাত্র মুহাম্মদ রিয়াদ মোর্শেদ বলেন, ‘এই সংকট শুধু রোহিঙ্গাদের সংকট নয়, এ সংকট এখন প্রতিটা বাংলাদেশী নাগরিকের।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে রোহিঙ্গা শরণার্থীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ঠিক সেই ভাবেই কঠোর উদ্যোগ নিয়ে রোহিঙ্গাদের নিরাপত্তার সাথে নিজ ভূমিতে ফিরিয়ে নেয়ার জন্য মায়ানমারের উপর কুটনৈতিক চাপ প্রয়োগ করতে হবে। এ বিষয়ে সকল দল মত নির্বিশেষে আমাদের এক হয়ে কাজ করতে হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ