বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

ইসলামী লেখক ফোরামের ঈদ পুনর্মিলনী ২১ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বশির ইবনে জাফর: ইসলামী ধারার তরুণ লেখকদের সংগঠন বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা আগামী ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। এছাড়া ইসলামী ধারার শীর্ষ লেখক, সাহিত্যিক ও গুণীজন উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে বিশিষ্টজনদের আলোচনা, অনুভূতি প্রকাশ, অসহায় রোহিঙ্গাদের জন্য নিবেদিত কবিতা ও সঙ্গীত পরিবেশিত হবে। এছাড়া থাকবে নির্মল বিনোদনের নানা আয়োজন। উপস্থিত প্রতিযোগিতা ও পুরস্কারের ব্যবস্থাও থাকবে।

অনুষ্ঠানের আয়োজন সহযোগী হিসেবে রয়েছে আল-নূর কালচারাল সেন্টার কাতার।

ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ইসলামী লেখক ফোরামের সদস্য ও শুভাকাক্সক্ষীদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি জহির উদ্দিন বাবর ও সাধারণ সম্পাদক মুনীরুল ইসলাম।

প্রসঙ্গত, বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম ইসলামী ধারার তরুণ লেখকদের জাতীয় সংগঠন। ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা করে। সারা দেশের প্রায় তিনশ লেখক এই সংগঠনের সদস্য। ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় এই সংগঠনের কার্যক্রম রয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ