বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

রোহিঙ্গা শরণার্থীদের সাহায্য করতে টেকনাফে জমিয়ত নেতৃবৃন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অসহায় রোহিঙ্গা শরণার্থীদের সাহায্য করতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ টেকনাফ সফরে গেছেন।

দলীয় মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল ঢাকা থেকে রওয়ানা করে এখন টেকনাফের বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া কিছু রোহিঙ্গাদের মাঝে নগদ অর্থ বিতরণ করছেন।

প্রতিনিধি দলে আছেন দলের সহ-সভাপতি মাওলানা জহিরুল হক ভূইয়া, মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা জুনায়েদ আল-হাবীব, মাওলানা আব্দুর রহীম ইসলামাবাাদী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, অর্থ সম্পাদক মাওলানা মুনীর হোসাইন কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন ও সদস্য মাওলানা জাকির হোসেন। সফর শেষ করে ঢাকায় ফিরে রোহিঙ্গাদের সহায়তায় নেতৃবৃন্দ পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ