বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

বাসচাপায় মিরপুর আইডিয়াল স্কুলের ছাত্রী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর শেওড়াপাড়ায় বাসচাপায় তাসনীম আলম তিষা (১৩) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। এই নিয়ে শেওড়াপাড়ায় মিরপুর রোডে চলছে উত্তেজনা।

উত্তেজিত জনতা কয়েকটি গাড়িতে আগুন ও ভাংচুর করেছে বলে খবর পাওয়া গেছে।

তাসনীম আলম তিষা মিরপুর আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে শেওড়াপাড়া আল হেলাল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে তাতে আগুন ধরিয়ে দেয়। এসময় আরো কয়েকটি যানবাহন ভাংচুর করে বিক্ষুব্ধরা। এছাড়া সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে উত্তেজিত জনতা।

এসময় সড়কের উভয় দিকে যানবাহন আটকাপড়ে যানজটের সৃষ্টি হয়।

কাফরুল থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ