মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ফারহান বিল্লাহ'র ৩ ছড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফারহান বিল্লাহ'র ৩ ছড়া

বাঁচার জন্য

কষ্টমাখা অতীত জীবন
রেখে ওপার নাফ
শত আশা বুকে নিয়ে
নদীর বুকে লাফ।

অত্যাচারের চিহ্নগুলো
আর বেদনার ঘাত
হরহামেশা ভেসে ওঠে
একটু হলে কাত।

বাঁচার জন্য রোহিঙ্গারা
আসলো ভেসে আজ
সৎ মানবিক দৃষ্টি নিয়ে
করি সবাই কাজ।

চায় না ওরা পোশাক-আশাক
চায় না ওরা ভাত
চায়ছে ওরা বাংলাদেশে
কাটুক ভালো রাত।

ত্রাসের ঘর

চোখ বুঝেও যায় না থাকা
মায়ানমারের হাল দেখে
বৌদ্ধ জাতির উগ্রতা আর
অত্যাচার আজ-কাল দেখে।

অসহ্য সব নির্যাতন
নির্বিচারে গুলি
দিচ্ছে আগুন ঘর-দেহে
পুড়ছে ওদের খুলি।

জীবহত্যা মহাপাপের
স্লোগান দিলো যারা
ছদ্মবেশী মুখোশ এবং
মানুষখেকো তারা।

করল প্রমাণ বৌদ্ধ জাতি
অসভ্যদের চর তারা
বিশ্ববাসীর জন্য নতুন
হুমকি ত্রাসের ঘর তারা।

করব মাটি

আমার বোনের চিৎকারে আজ
কাঁদছে বিবেক আর মা
নিচ্ছে লুটে হায়েনার দল
বৌদ্ধসেনা বার্মা!

নির্বিচারে করছে গুলি
দিচ্ছে গায়ে আগুন
বিশ্ব মুমিন আর দেরি নয়
এবার সবাই জাগুন।

খালিদ-তারিক-আইয়ূবী সব
পূর্ব পুরুষ তোমার
রক্ত তাঁদের আমার গায়ে
ভয় করি না বোমার।

মুমিন সবাই একই দেহের
ছাড় দিবো না ওদের
আমরা সবাই একসাথে আজ
করব মাটি তোদের।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ