বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

দুঃসময়ে ভারতকে পাশে চান ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোহিঙ্গা ইস্যুতে নিয়ে বাংলাদেশ দু:সময় পার করছে। আর এ দু:সমেয় ভারত বাংলাদেশের পাশে চান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিআরটিএ’র মোবাইল কোর্ট কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব আজ উদ্বেগ প্রকাশ করছে। ভারতও উদ্বেগ প্রকাশ করেছে। প্রতিবেশী বিশাল ভারতের এই উদ্বেগে আমাদেরও তাদের পাশে এই মুহূর্তে খুবই প্রয়োজন।’

সেতুমন্ত্রী আরো বলেন, ‘৭১- এর দুঃসময়ে ভারত বাংলাদেশের পাশে ছিল। আমরা আশা করছি, এই দুঃসময়ে ভারতকে পাশে পাব, এই মানবিক বিপর্যয় মোকাবেলায়।’

এছাড়া রোহিঙ্গা ইস্যুতে বিএনপির ভূমিকার তীব্র সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘সরকার যখন প্রো-একটিভ বলে জাতিসংঘ মহাসচিব প্রশংসা করেছে, তখন একটি দল সমালোচনা করছে। তাদের টার্গেট আওয়ামী লীগ সরকার। মিয়ানমার সরকারের নির্যাতনের বিষয়ে তারা কোনো কথা বলছেন না।’ তিনি আরো বলেন, ‘সারাদেশ যখন এই ইস্যুতে উদ্বিগ্ন, তখন এই দলটি খুশি। কারণ তারা নতুন ইস্যু পেয়েছে।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ