বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ বইয়ের মোড়ক উন্মোচন

মিয়ানমারে মুসলিম গনহত্যার প্রতিবাদে যুব আন্দোলনের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মিয়ানমারে মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ  মানববন্ধন করে।

এ সময় ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান মিয়ানমারের চলমান সহিংস বর্বরতাকে  আইয়ামে জাহেলিয়াতের সাথে তুলনা করে মুসলিম বিশ্বকে এই বর্বরতার বিরুদ্ধে অবরোধ আরোপসহ কঠোর পদক্ষেপ নেয়ার আহবান জানান তিনি।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুফতী মানসুর আহমাদ সাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বিশেষ অতিথির হিসেবে ঢাকা দক্ষিণের সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া উপস্থিত ছিলেন।

এছাড়াও, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় শিক্ষা ওসংস্কৃতি সম্পাদক মুফতী হোসাইন মোঃ কাওছার বাঙ্গালী, ইসলামী আন্দোলন বাংলাদেশ নগর দক্ষিণের সহ দফতর সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নাজির হোসাইন শিবলী, ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক মুহাম্মাদ শরীফুল ইসলাম, নগর যুবনেতা মাওলানা আব্দুল আহাদ, জানে আলম সোহেল, মাওলানা আলী হোসেন, শফিকুল ইসলাম, মোক্তাদির হোসেন মারুফ, গোলামুর রহমান আজম, মিজানুর রহমান, মুফতী আব্দুর রশিদসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ