শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

১৫৩ কেজি ওজনের সমুচা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : লন্ডনে ১৫৩.১ কেজি ওজনের সমুচা তৈরি করে বিশ্বরেকর্ড গড়েছে মুসলিম এইড ইউকে। মঙ্গলবার বিকালে সংস্থাটির চ্যারিটির ১২ জন স্বেচ্ছাসেবী বিশাল এ সমুচা তৈরি করেন।

পরে পূর্ব লন্ডন এলএমসি হলের ভ্যাটে সেটি ডিপ ফ্রাই করা হয়। সেই সময় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মকর্তারা সম্পূর্ণ প্রক্রিয়াটি তদারকি করে সমুচাটিকে বিশ্বের বৃহত্তম সমুচা হিসেবে স্বীকৃতি দেন।

এর আগের রেকর্ডটি ছিল ব্র্যাডফোর্ড কলেজের দখলে। তারা ২০১২ সালের জুন মাসে উত্তর ইংল্যান্ডে ১১০.৮ কেজির সমুচা বানিয়েছিল।

সমুচা তৈরির সময় উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নেতারা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ‘আমরা চিন্তিত ছিলাম এ ভেবে যে, সমুচাটা ভেঙে যাবে কিনা। কিন্তু কোনো সমস্যা ছাড়াই ১৫ ঘণ্টা ধরে বৃহৎ সমুচাটি বানাতে সফল হই।’

মুসলিম এইডের পক্ষ থেকে জানানো হয়, মূলত কোরবানির ক্যাম্পেইনের অংশ হিসেবে এ আয়োজন। গত বছর মুসলিম এইড প্রায় ২ লাখ ৫০ হাজার মানুষের কাছে কোরবানির মাংস পৌঁছে দেয়। এবারের টার্গেট প্রায় ৩ লাখ। এজন্য কমিউনিটির সবার সহযোগিতা কামনা করে মুসলিম এইড। পরে সমুচাটিকে গৃহহীন মানুষদের ভাগ করে খেতে দেয়া হয়।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ