মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী আর নেই ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ছাত্র জমিয়তের উদ্বেগ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি

প্রতি হাজির জন্য একটি কুরআন প্রকল্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মসজিদুল হারাম ও মসজিদুন নববির ‘গ্রন্থ ও পাণ্ডুলিপি প্রিন্টিং বিভাগের’ পক্ষ থেকে ‘প্রত্যেক হাজির জন্য একটি কুরআন’ প্রকল্প চালু করা হয়েছে। চলতি বছর এই প্রকল্পটি বাইতুল হারাম থেকে শুরু করা হয়েছে। খবর ইকনার

মসজিদুল হারাম এবং মসজিদুন নববির গ্রন্থ ও পাণ্ডুলিপি প্রিন্টিং বিভাগের পরিচালক শাইখ আলী ইবনে হামেদ আন-নাফেয়ী বলেন, ‘হাজিদের সেবা আমাদের সম্মানের পদক’ এমন উদ্দেশ্য সামনে রেখে এ প্রকল্প চালু করা হয়েছে।

তিনি বলেন, এই নিয়ে পঞ্চমবারের মতো এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক হাজিকে পবিত্র কুরআনের একখণ্ড পাণ্ডুলিপি হাদিয়া দেওয়া হচ্ছে, যাতে করে তার এ পাণ্ডুলিপিটি হজ চলাকালীন সময় নিজেদের প্রয়োজনে কাজে লাগাতে পারে।

নাফেয়ীর বর্ণনা অনুযায়ী, মসজিদুল হারাম এবং মসজিদুন নববির গ্রন্থ ও পাণ্ডুলিপি প্রিন্টিং অফিসের পক্ষ থেকে হাজীদের অন্যান্য সেবা প্রদান করা হবে এবং তাদের জন্য কুরআন প্রশিক্ষণ কোর্সের ব্যবস্থা করা হবে।

যা আছে কাকরাইলের মাওলানা আবদুল্লাহ’র তওবানামায়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ