রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী?

পানি বাড়ছেই; ক্ষতিগ্রস্ত ২১ জেলার ৩৩ লাখ মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের ২১ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সংখ্যা বেড়েই চলছে। প্রতিদিন ডুবছে নতুন নতুন এলাকা। এ পর্যন্ত  ৩২ লাখ ৮৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফসল নষ্ট হয়েছে এক লাখ ৭২ হাজার ২১৭ হেক্টর। এছাড়াও বন্যায় মারা গেছে ৩৭ জন।

বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালেদুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিবের চলতি দায়িত্বে থাকা মো. গোলাম মোস্তফা এ তথ্য জানান।

গোলাম মোস্তফা জানান, ৯ আগস্ট থেকে এ পর্যন্ত ৩ হাজার ২৫৫ মেট্রিক টন চাল দেয়া হয়েছে। নগদ অর্থ দেয়া হয়েছে প্রায় এক কোটি ৩২ লাখ। আর শুকনা খাবার দেয়া হয়েছে ১৬ হাজার প্যাকেট।

যেখানে যতটুকু প্রয়োজন, সেটাই দেয়া হয়েছে বলেও জানান তিনি।

এসময় ত্রাণ পেতে কারও কোনো অসুবিধা হলে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউপি) সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন এই কর্মকর্তা।

তিনি জানান, প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রায় সাত লাখ ৫২ হাজার পরিবার আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এখন পর্যন্ত। এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে ১ হাজার ৫৯৯টি। এগুলোতে আশ্রয় নেওয়া মানুষের সংখ্যা ৪ লাখ ১১ হাজার।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ