মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ছাত্র জমিয়তের উদ্বেগ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের

ইয়েমেনে মহামারি রূপ নিয়েছে কলেরা, আক্রান্ত সংখ্যা ৫০ লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে মহামারি রূপ নিয়েছে কলেরা। দেশটিতে পানিবাহিত এ রোগে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ৫০ লাখ বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এছাড়া এপ্রিলের শেষের দিকে এ রোগ আরও দ্রুত ছড়িয়ে পড়লে কমপক্ষে ২ হাজার ইয়েমেনি মারা যায় বলে জানা গেছে।

এ ব্যাপারে ডব্লিউএইচও বলছে যে, জুলাই থেকে আক্রান্তের সংখ্যা কমে আসছে কিন্তু এরপরেও প্রতিদিন নতুন করে ৫ হাজার মানুষ এ মহামারিতে আক্রান্ত হচ্ছে। যুদ্ধের কারণে স্বাস্থ্য ও স্যানিটেশন অবস্থা ভেঙ্গে পড়ায় এবং পানির সরবরাহের বাধা সৃষ্টি হওয়া কলেরা ছড়িয়ে পড়ে দেশটিতে। ১৪ লাখেরও বেশি ইয়েমেনি নিয়মিত পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা থেকে বঞ্চিত হয়ে পড়েছে।

এছাড়া, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের মানবিক বিষয়ক সমন্বয় কমিটির মতে, নিহতদের এক-চতুর্থাংশেরও বেশি এবং সংক্রমিত ব্যক্তিদের ৪১ শতাংশই শিশু।

এদিকে আন্তর্জাতিক শিশু বিষয়ক সাহায্য সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, ইয়েমেনে কলেরার মহামারি ভয়াবহ আকার ধারণ করেছে। আর এই মহামারিতে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে শিশুরা। তাদের হিসেবে ২০ লাখেরও বেশি শিশু কলেরায় মৃত্যুর মুখে রয়েছে।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ