শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

কাবায় কবুল প্রতিবন্ধী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 আলী হাসান তৈয়ব
কাবা মুশারফফা থেকে কয়েক হাত দূরে বসে আছি। তৃতীয় কাতারে। আমার ঠিক কলিজা বরাবর হাজরে আসওয়াদ। জান্নাত থেকে আসা ঐতিহাসিক পাথর। দুধের চেয়েও সাদা পাথরটি আমাদের পাপ শুষে কৃষ্ণ হয়ে গেছে। শুরু হবে ফজর নামাজের ইকামত। এখনই ইমাম সাহেব বের হবেন হাতিম থেকে। তাওয়াফ বন্ধ হয়ে গেছে। এখন কাউকে কালো পাথরের দিকে এগুতে দেয়া হচ্ছে না। মাত্রই এর রূপালী বৃত্ত আর তার চারপাশ দামি তরল পদার্থ দিয়ে পরিষ্কার করা হয়েছে। হলুদাভ লালচে মূল্যবান সুবাস মেখে দেওয়া হয়েছে। আশপাশের কাতারগুলোয় ছড়িয়ে পড়েছে সেই বেহেশতি খুশবু।হায়, এ সময়ের অনুভূতি তুলি ধরি, ভাষার সাধ্য কী।
ঠিক তখনই এক প্রতিবন্ধী উদয় হলেন কোত্থেকে। হয়তো পাকিস্তানি বা ভারতীয় হবেন। একটি হাত নেই। একটি পাও নিশ্চল। লাঠিতে ভর দিয়ে বহু কষ্টে সামনে আসার চেষ্টা করছিলেন। পেছনের মুমিন ভাইয়েরা হয়তো এগিয়ে দিয়েছেন। হাজরে আসওয়াদ থেকে এক কাতার দূরে দাঁড়িয়ে কাঁপছেন তিনি। চুমো খাওয়ার নীরব আকুতি চোখে নিয়ে তাকাচ্ছেন নিরাপত্তারক্ষীদের দিকে। তাদের দয়া হলো। কিংবা কাবার মালিক তাদের কলবে দয়া ঢেলে দিলেন।
দুজন পুলিশ এগিয়ে তাকে পাঁজাকোলা করে এগিয়ে দিলেন আল্লাহর ঘরের জান্নাতি পাথরের দিকে। আবেগে, প্রাপ্তির আনন্দের আতিশয্যে লোকটি চিৎকার করে কাঁদতে লাগলো। পাথরে মাথা ঢুকিয়ে এলোমেলো ভাষায় হাউমাউ করে কী সব চাইলো। সবাই মুগ্ধ চোখে, আবেগকম্প হৃদয়ে কাতার থেকে দেখলো প্রাপ্তির অপার্থিব এক মুহূর্ত। হৃদয়ে প্রেম থাকলে শারীরিক অক্ষমতা হতে পারে না মিলনে বাধা! মুনিবের দান বুক পেতে নিতে লাগে না বান্দার শক্তি। লাগে কেবল কবুলিয়ত আর মকবুলিয়ত।
আল্লাহর ঘরের মিসকিন অতিথি হওয়ার পর এ দশদিনে আমার দেখা শ্রেষ্ঠ দৃশ্য এটি। মাজুর লোকটির বাঁধহীন ভাষাহীন কান্নার এ ছবি কাবার দিকে চাইলেই চোখে ভাসছে। হে জড়বাদী হাস্যকর জ্ঞানগর্বীরা, তোমরা কী বুঝবে আমরা কত ধনী! তোমরা কত রিক্ত! মাবুদের গোলামিতে কী সুখ! তাঁর নাফরমানি কত কণ্টকময়। ফিরে এসো মাবুদের গোলামিতে। হে মাবুদ, আমাদের কবুল ও মকবুল করো তোমার নিষ্ঠাবান গোলাম হিসেবে। ঠাঁই দাও তোমার ঘরের ছায়ায়। তোমার রহমতের চাদরে।
-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ