মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ছাত্র জমিয়তের উদ্বেগ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের

রাখাইন প্রদেশে আবারো সেনা মোতায়েন করল মিয়ানমার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মিয়ানমারে বাংলাদেশের সাথে সীমান্তের কাছে কয়েকটি শহরে নতুন করে সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক কর্মকর্তারা। কর্মকর্তারা জানিয়েছেন, কয়েকটি ধারাবাহিক হত্যার ঘটনার পর রাখাইন প্রদেশে নতুন করে কয়েকশো সেনা পাঠানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে রাখাইনে অবস্থানরত কয়েকজন সেনা কর্মকর্তা জানিয়েছেন গত সপ্তাহে মংডু এলাকায় সাতজন বৌদ্ধ ধর্মাবলম্বীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তার প্রেক্ষাপটে বাংলাদেশের সাথে সীমান্তের কাছে মংডু ও বুথিডং সহ কয়েকটি শহরে নতুন করে পাঁচশো সেনা মোতায়েন করা হয়েছে।

তাতে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় আবারো সংঘাতের আশংকা তৈরি হয়েছে। এতে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ বলছে, সরকারের উচিত নিরাপত্তা বাহিনীর কার্যকলাপ পরিমিত রাখা।

গত অক্টোবরে একটি পুলিশ চৌকিতে হামলার ঘটনার পর রাখাইনে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যার ফলে হাজার হাজার মুসলিম রোহিঙ্গা সীমান্ত পার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। সেসময় সেনাবাহিনীর সদস্যদের দ্বারা ব্যাপকভাবে হত্যা, ধর্ষণ বা নির্যাতনের অভিযোগ ওঠে।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ