বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিজয়নগরে ইউএনও ও ওসির সঙ্গে বিকেএম নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বিদ্যুতে ৭৫ ইউনিট পর্যন্ত দাম বৃদ্ধির আদেশ প্রত্যাহার পাকিস্তানে মাদরাসায় ভর্তিচ্ছুরা প্রতারকদের থেকে বাঁচবেন যেভাবে আসছে বাজেটে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ: শিক্ষামন্ত্রী আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, কর্তৃপক্ষের অবহেলা প্রমাণিত হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু যুদ্ধবিরতির কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে ফের হামলা ইসরায়েলের যুদ্ধে ব্যর্থ হয়ে শত্রুরা অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে: মোজতবা খামেনি ঈদে সারাদেশের পশু কোরবানির সংখ্যা জানালেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোরবানির পর অবিক্রিত প্রায় ৩০ লাখ পশু

মুসলিম নারী ও পুরুষদের দৃষ্টিতে আমেরিকা যেমন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমেরিকার অনেক মুসলমানই সেদেশে জীবন যাপনের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। এ ব্যাপারে মুসলিম পুরুষদের তুলনায় মুসলিম নারীরা অধিক হতাশা প্রকাশ করেছেন।

বার্তা সংস্থা ইকনার এক প্রতিবেদনে বলা হয়, পিউ রিসার্চ সেন্টারের গবেষণা অনুযায়ী, মুসলিম পুরুষদের তুলনায় মুসলিম নারীদের অধিক সমস্যার সম্মুখীন হতে হয়।

গবেষণা অনুযায়ী, প্রতি ১০ জনের মধ্যে ৮ জন অর্থাৎ ৮০ শতাংশ মুসলিম নারী এবং ৬৮ শতাংশ মুসলিম পুরুষদের ইসলাম বিদ্বেষীদের কার্যক্রমের স্বীকার হতে হচ্ছে।

যাদের কাছ থেকে এ ব্যাপারে সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে তাদের মধ্যে প্রায় অর্ধেক মুসলিম নারী বলেছে, গত বছর বিভিন্নভাবে মুসলিমবিরোধী বৈষম্যের স্বীকার হতে হয়েছে।

মুসলিমবিরোধী বৈষম্যের কার্যক্রমের মধ্যে মৌখিক লাঞ্ছিত করা, মাথার হিজাব কেরে নেয়া, রাস্তায় শারীরিক ভাবে আঘাত করা এবং এয়ারপোর্টে জিজ্ঞাসাবাদসহ অন্যান্য বৈষম্যমূলক কাজ রয়েছে।

সম্প্রতি আমেরিকায় মুসলিম পুরুষদের তুলনায় মুসলিম নারীদের অধিক ধর্মীয় বৈষম্যের সম্মুখীন হতে হচ্ছে। তবে মুসলিম নারীরা একথাও বলেছেন, সাধারণ জনগণ তাদের অনেক সাহায্য করছে।

আমেরিকায় বাড়ছে ‘মুসলিম পরিচিতি’ ওয়েবসাইটের জনপ্রিয়তা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ