মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ছাত্র জমিয়তের উদ্বেগ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের

শ্রীলঙ্কায় পরীক্ষার হলে নিকাব-বোরকা নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নকলের বেশ কিছু অভিযোগ পাওয়ার পর শ্রীলঙ্কায় পরীক্ষার হলে মেয়েদের নিকাব পরা নিষিদ্ধ করা হয়েছে।

শ্রীলঙ্কায় এখন এ লেভেল পরীক্ষা চলছে । তার মাঝেই মঙ্গলবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

শ্রীলঙ্কা শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী বিবিসিকে বলেছেন, পরীক্ষায় নকল বন্ধের জন্য এই সিদ্ধান্ত তারা নিয়েছেন।

তিনি বলেন, পরীক্ষার হলে ব্লু-টুথ ব্যবহার করে বাইরে থেকে স্বামীর সাহায্য নিয়ে লেখার সময় বোরকা পরা এক ছাত্রীকে হাতেনাতে ধরা হয়েছে।

এছাড়া, বেশ কজন ছাত্রীর পোশাকের সাথে সাঁটা মাইক্রোফোন পাওয়া গেছে। তারা ঐ মাইক্রোফোন দিয়ে বাইরে আত্মীয় বন্ধুদের সাথে কথা বলছিলো।

কর্মকর্তারা বলছেন, একটি ঘটনায় একজন প্রার্থীর জায়গায় অন্যজন পরীক্ষা দিতে এসেছিলো।

শ্রীলঙ্কার মুসলিমদের সবচেয়ে বড় সংগঠন মুসলিম কাউন্সিল অব শ্রীলঙ্কার একজন নেতা বলেছেন, নকল ঠেকাতে সরকারের এই সিদ্ধান্তের পেছনে তারা যথার্থ যুক্তি দেখছেন।
তবে গত ডিসেম্বরে পরীক্ষার হলে বোরকা এবং টুপি পরার ওপর এক নিষেধাজ্ঞায় আপত্তি করেছিলেন মুসলিম নেতারা। তাদের আপত্তির মুখে কর্তৃপক্ষ সেসময় সিদ্ধান্ত প্রত্যাহার করেছিলো।

শ্রীলঙ্কার জনসংখ্যার প্রায় ১০ শতাংশের মত মুসলিম। মুসলিম নারীদের মধ্যে বিশেষ করে দেশের পূর্বাঞ্চলে হিজাব এবং বোরকার ব্যবহার উল্লেখযোগ্য।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ