আতাউর রহমান খসরু : আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে কয়েকজন আলেম বিপুল সম্ভাবনা নিয়ে অংশগ্রহণ করবেন তাদের অন্যতম অ্যাডভোকেট মাওলানা শাহীনূর পাশা। তিনি নির্বাচন করবেন সুনামগঞ্জ-৩ আসন থেকে। এ আসন থেকে তিনি ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে ৩ বার এবং দলীয় প্রতীকে ১ বার নির্বাচন করেন। এমপি নির্বাচিত হন একবার।
মাওলানা শাহীনূর পাশা এমপি ১৯৬৪ সালে সুনামগঞ্জের নিজ গ্রামে জন্মগ্রহণ করেন। নিজ গ্রামের পাটলী দারুল মাদরাসায় প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে জামিয়া কাসেমুল উলুম, সিলেট দরগাহ মাদরাসায় ভর্তি হন। ১৯৮৫ সালে সেখান থেকে দাওরা হাদিস সম্পন্ন করেন। ইসলামি ধারায় পড়ালেখা শেষ করার পর তিনি ১৯৮৭ সালে সিলেটের রাজা ডিসি হাইস্কুল থেকে বিজ্ঞান এসএসসি পাশ করেন এবং ১৯৮৯ সালে সিলেটের এমসি কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাশ করেন। এইচএসসির পর উচ্চ শিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং বাংলা বিভাগ থেকে মাস্টার্স পাশ করেন।
শিক্ষা জীবন শেষে রাগীব রাবেয়া ডিগ্রি কলেজের প্রভাষক পদে যোগ দেন। পাশাপাশি তিনি সিলেট ল’কলেজ থেকে এলএলবি করেন। ১৯৯৯ সালে এলএলবি পাশ করেন । এরপর তিনি সিলেট কোর্টে প্রাক্টিস শুরু করেন।
হজরত হাফেজ্জি হুজুরের আহবানে ছাত্র বয়সে রাজনীতিতে যোগ দেন মাওলানা শাহীনূর পাশা। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু হয়। ১৯৯২ সালে ছাত্র জয়িমত গঠিত হলে তিনি প্রথম কেন্দ্রীয় সেক্রেটারির দায়িত্ব পান। যুব জমিয়ত গঠিত হলে তিনি তার কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেব দায়িত্ব পালন করছেন।
যারা দলের শেকড় কাটার চেষ্টা করছে তারা ছিটকে পড়বে: অ্যাডভোকেট শাহীনূর পাশা
অ্যাডভোকেট মাওলানা শাহীনূর পাশা ১৯৯৬ সালে দলীয় প্রতীকে ৭ম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। এটাই ছিলো তার প্রথম জাতীয় সংসদ নির্বাচন। ২০০১ সালে জাতীয় সালে তিনি চারদলীয় জোটের মনোয়নে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। এ নির্বাচনে প্রাথমিক ও বেসরকারি ফলাফলে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। জাতীয় গণমাধ্যমেও তাকে বিজয়ী ঘোষণà