শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারায়ণগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা-মহানগর কমিটি ঘোষণা যাত্রাবাড়ীতে দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা আজ নিজেকে ‘রাসুল’ দাবি করে ভিডিও প্রকাশ, ভণ্ড পীর গ্রেপ্তার অর্থমন্ত্রীর সঙ্গে পটিয়া মাদরাসার মুহতামিমের সৌজন্য সাক্ষাৎ শিক্ষা সিলেবাসে মহানবী সা.-এর জীবনী পাঠ্য করার প্রয়োজনীয়তা বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের  

বাংলাদেশে প্রথম জোড়াশিশুর সফল অস্ত্রপচার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাইবান্ধার সুন্দরগঞ্জের জোড়া লাগা শিশু তোফা ও তহুরাকে আলাদা করতে সফলভাবে অস্ত্রোপচার করা হয়েছে।

আজ (মঙ্গলবার) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক দল বিশেষজ্ঞ চিকিৎসকের সার্বিক তত্ত্বাবধানে সফল অস্ত্রোপচারের মাধ্যমে তাদের আলাদা করা হয়।

ঢাকা মেডিকেলের শিশু সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ কানিজ হাসিনা শিউলি এসব তথ্য জানান।

তিনি জানান, তাদের সফলভাবে আলাদা করা হয়েছে, তারা এখন ভালো আছে। কিন্তু ৬ মাস তাদের পর্যবেক্ষণে রাখা হবে।

জানা গেছে, দুই দফায় এ জোড়া শিশুর অস্ত্রোপচার হয়। সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা ও পরবর্তীতে সাড়ে ৪টা পর্যন্ত অস্ত্রোপচার চলে।

প্রথম দফায় অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর শিশু সার্জারি বিভাগের অধ্যাপক কানিজ হাসিনা শিউলি সাংবাদিকদের জানান, সকাল ৮টায় জরুরি বিভাগের তৃতীয় তলার অপারেশন থিয়েটারে অস্ত্রোপচার শুরুর পর বেলা আড়াইটায় শেষ হয়। ওরা দুজন এখন আলাদা। দুজনের অবস্থাই স্থিতিশীল। এখনও কিছু রিপেয়ারের কাজ বাকি আছে। আরও দুই-তিন ঘণ্টা সময় আমাদের লাগবে।

তিনি আরও জানান, এই বাচ্চাদের স্বাভাবিকের চেয়ে অনেক পাতলা একটা পর্দা ছিল পায়ুপথে।

অপারেশনের পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে আরও কয়েক ধাপ লাগবে বলে জানান তিনি।

ডাঃ কানিজ হাসিনা শিউলি বলেন, আগেও কিছু শিশু সেপারেশনের কাজ হয়েছে, কিছু সেপারেশনের কথা আমি শুনেছি। কিন্তু এটা সব থেকেই আলাদা। এই কাজটি করতে গিয়ে আমি সিনিয়র থেকে শুরু করে সকলের সহযোগিতা পেয়েছি। সবার সহযোগিতায় এটা করা সম্ভব হয়েছে।

বাংলাদেশের ইতিহাসে 'পাইগোপেগাস' শিশু আলাদা করার ঘটনা এটাই প্রথম।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ