বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশের উদ্যোগে বিশেষ ইলমি সেমিনার অনুষ্ঠিত ছত্রিশে লেখা নাম  নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫ জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ

তুফানের বড় ভাই মতিনকে যুবলীগ থেকে বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ছাত্রী নির্যাতনকারী তুফান সরকারের বড় ভাই আবদুল মতিন সরকারকে বগুড়া শহর যুবলীগের যুগ্ম সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। যুবলীগ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল মতিন বগুড়া শহর যুবলীগের যুগ্ম সম্পাদক ছিলেন। এর আগে গত ৩০ জুলাই তার ছোট ভাই তুফান সরকারকেও শ্রমিক লীগ থেকে বহিষ্কার করা হয়। তুফান শ্রমিক লীগ বগুড়া শহর কমিটির আহ্বায়ক ছিলেন।

মতিন সরকার বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আর শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বগুড়ায় ছাত্রীকে ক্যাডার দিয়ে তুলে নিয়ে ধর্ষণ ও চুল কেটে দেওয়া মামলার আসামি তুফান সরকারের বড় ভাই তিনি। তার আশ্রয়েই তুফান সরকার বগুড়া শহরে বেপরোয়া হয়ে ওঠেন বলে শহরের বাসিন্দারা জানান।

যুবলীগ নেতা আব্দুল মতিনের ছোট ভাই শ্রমিক লীগ নেতা তুফান সরকার গত ১৭ জুলাই এক কিশোরীকে তার বাড়িতে তুলে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।

ওই ঘটনার ১০দিন পর তার স্ত্রী আশা এবং বড় বোন ওয়ার্ড কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকি ওই কিশোরী এবং তার মায়ের মাথা ন্যাড়া করে তাদের নির্যাতন করে।

পরে ওই ঘটনায় কিশোরী মা বাদী হয়ে মামলা করলে পুলিশ তুফান সরকার তার স্ত্রী আশা, বড় বোন মার্জিয়া হাসান রুমকিসহ মোট ১১জনকে গ্রেপ্তার করে। মামলার পর তুফান সরকারকে শ্রমিক লীগ থেকে বহিস্কার করা হয়।

বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু জানান, ছাত্রী ধর্ষণ, নির্যাতন ও মাকেসহ ন্যাড়া করার ঘটনায় শহর যুবলীগের যুগ্ম সম্পাদক আবদুল মতিন সরকারকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ