মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আতঙ্কিত হয়ে আমানত তোলা গ্রাহকদের বিশেষ সুবিধা দিচ্ছে ইসলামী ব্যাংক তৃণমূলে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর আহ্বান জমিয়ত মহাসচিবের দারুল উলুম সাবিলুস সালাম হায়দরাবাদের শায়খুল হাদিসের ইন্তেকাল দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

রক্তস্নাত আলআকসা: নতজানু আরব নেতৃত্ব ও নির্বিকার বিশ্ব ফোরাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ মামুনুল হক
সম্পাদক, মাসিক রাহমানী পয়গাম

আল আকসায় আবার নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে ৷ মুসলমানদের প্রথম কিবলায় মুসলমানদের জুমার নামাযে বাধা সৃষ্টি করে একতরফাভাবে নতুন এই উত্তেজনার জন্ম দিল জায়নবাদী ইসরাইলী হানাদার বাহিনী ৷ আর দিবেই না বা কেন? আরব নেতৃত্বের নতজানু ও ইহুদী তোষণনীতির পরিণাম এ ছাড়া আর কীই বা হতে পারে? তবে আশার কথা হল, ফিলিস্তিনের বীর তাওহিদি জনতা বরাবরের মত বুক চিতিয়েই অটল থেকেছে জালিমের বুলেটের সামনে৷

ইসরাইলের এই ঘৃণ্য হামলার বিরুদ্ধে সারা পৃথিবীর শান্তিকামী মানুষ প্রতিবাদ-বিক্ষোভে ফেটে পড়লেও বিশ্ব ফোরাম জাতিসংঘ তাদের সেই চিরাচরিত মুসলিম বিরোধী অবস্থানে নাকে তেল দিয়ে ঘুমে বিভোর ৷

জাতিসংঘের চেয়েও নির্লজ্জ ভূমিকা ওআইসি ও আরব লীগের ৷ চোখের সামনে নিরীহ মুসলমানের রক্তের স্রোত শুষ্ক মরুভূমিতে খুনের দরিয়া বইয়ে দিলেও তারা নির্বিকার! দায়সারা গোছের বিবৃতি আর নিন্দাজ্ঞাপনের মধ্যেই সীমাবদ্ধ তাদের দায়িত্বপালন ৷ ভ্রাতৃঘাতি দ্বন্দ্বে সৌদিজোট যেমন মুসলিম কাতারের বিরুদ্ধে তরিৎ খড়গহস্ত হয়ে গেল, ইহুদী ইসরাইলের বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপ সৌদিজোটের কাছ থেকে দেখা যায়নি ৷

দুর্ভাগ্য মুসলিম জাতির, তাদের নেতৃত্ব ভ্রাতৃঘাতি লড়াইয়ে যতটা বীর সাহসী, শত্রুর সাথে মোকাবিলায় ঠিক ততটাই বুজদিল৷ এটাই কুদরতের ফায়সালা৷ পবিত্র কুরআনের ঘোষণাও তাই, "আর তোমরা বিবাদ করো না, করলে তোমরা ভীরু-বুজদিল হয়ে পড়বে এবং তোমাদের প্রভাব চলে যাবে" ৷

আলআকসার উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের ভূমিকাও হতাশাজনক ৷ বরাবরের মত নীরব তারা ৷ মানবতাবাদী রাষ্ট্র হয়ে থাকলে জুলুমের বিরুদ্ধে মুখে কুলুপ এটে বসে থাকার কোনো সুযোগ নেই ৷

জানি না নেতৃত্বের এই ব্যর্থতার মাসুল উম্মতে মুসলিমার নারী-পুরুষদের আর কত রক্তের বিনিময়ে গুণতে হবে৷ শহিদী রক্তের স্রোত বেয়েই হয়ত এক সময় বেরিয়ে আসবে জাতির ত্রাণকর্তা সেই ওয়ালী আর নাসীর, যার জন্য হাহাকার চলছে নির্যাতিত প্রতিটি মুসলিম জনপদে ৷

কুরআনের ভাষায় "হে আমাদের রব, আমাদেরকে জালিমদের জনপদ থেকে উদ্ধার করুন ৷ আর আমাদের জন্য আপনার পক্ষ থেকে যিম্মাদার ঠিক করে দিন, আর আপনার পক্ষ থেকেই সাহায্যকারী প্রেরণ করে দিন "৷

অস্ট্রেলিয়ান পুরুষরা শুক্রানুশূন্য; নারীদের প্রয়োজন মুসলিম পুরুষ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ