বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫ জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বগুড়ার শেরপুরেসোমবার ভোরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে।

নিহতরা হলেন, রংপুরের মিঠাপুকুর উপজেলা ময়েনপুর গ্রামের আব্দুর রশিদের পুত্র মোসলেম উদ্দিন(৩৫), কুমিল্লার শিবনগর উপজেলার ইসলামপুর চালিডাঙ্গা গ্রামের হাশেম আলীর পুত্র মোহাম্মাদ আলী(৩৮) এবং অজ্ঞাত (৩৫)।

শেরপুর থানার অফিসার ইনচার্জ খান মোঃ এরফান জানান, আজ সোমবার ভোর পৌনে ৬টায় ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার ঘোগা বটতলা এলাকায় ঢাকা থেকে রংপুর গামী শ্যামলী পরিবহন ও ঢাকাগামী ভুট্টাবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় ঘটনাস্থলেই মারা যান মোসলেম উদ্দিন ও মোহাম্মাদ আলী।

এছাড়া বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ার পথে অজ্ঞাত এক ব্যক্তি মারা যান। পুলিশ ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।

:ফাইল ছবি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ