শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ দখলের হুমকি পাগলের প্রলাপ: গাজী আতাউর রহমান সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

সহকারী পরীক্ষা নিয়ন্ত্রকসহ বেফাকের ৪ কর্মীকে অব্যহতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রকসহ ৪ কর্মীকে অব্যহতি দেয়া হয়েছে। বেশকিছু অভিযোগের প্রেক্ষিতে কর্তৃপক্ষ তাদের অব্যহতি দেন বলে জানা গেছে।

অব্যহতি দেয়া ৪ জন হলেন, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আবদুল জলীল, কম্পিউটার বিভাগের কর্মী রবিকুল হাসান, ফারুক আহমদ ও শাকির আহমদ।

বেফাকের সহ-সভাপতি আল্লামা আযহার আলী আনোয়ার শাহ আওয়ার ইসলামকে তাদের অব্যহতির বিষয়টি নিশ্চিত করেছেন।

তাদের ব্যাপারে সহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার ও সিন্ডিকেটের মাধ্যমে ওভারটাইম বাড়িয়ে দেখানোর অভিযোগ আনা হয়েছে।

এ ব্যাপারে আল্লামা আনোয়ার শাহ বলেন, ‘আমরা তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছি। তাদের মিটিংয়ে ডেকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়েছে। তারা নিজেদের দোষ স্বীকার করে নিয়েছে। বেফাকের স্বার্থে আমরা তাদের ছাটাই করেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা দুটো সুযোগ দিয়েছিলাম। এক. তারা নিজেরা অব্যহতি দিয়ে চলে যাবে। তাহলে তারা গ্রাচুয়েটি পাবে। দুই. না হলে কর্তৃপক্ষ তাদের অব্যহতি দেবে। কিন্তু গ্রাচুয়েটি পাবে না। মাওলানা আবদুল জলীল প্রথম সুযোগটি গ্রহণ করেছেন এবং অন্যদের অব্যহতি দেয়া হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, বেফাকের কর্মীদের মধ্যে চলছে সুদ্ধি অভিযান। অসততা যাচাইয়ের জন্য ইতোমধ্যে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়েছে। কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তাদেরও ছাটাই করা হবে বলে জানা গেছে।

তিন সদস্যের ওই কমিটি বেশ কিছুদিন ধরে যাচাই বাছাই করছেন। তাদের রিপোর্টের ভিত্তিতে বুধবার (২৬ জুলাই) একটি মিটিং হওয়ারও কথা রয়েছে। তবে তিন সদস্যের কমিটিতে কে কে আছেন সে তথ্য পাওয়া যায়নি।

বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস ৪ কর্মকর্তার অব্যহতির ব্যাপারটি স্বীকার করেছেন। তিনি বলেন, ‘তাদের অব্যহতি দিয়েছে নির্বাহী কমিটি। কারো একক কোনো সিদ্ধান্তে তা হয় নি।’

তিনি তিন সদস্যের কমিটির কথা স্বীকার করে বলেন, তদন্তের স্বার্থে তাদের নাম এখন গোপন রাখতে হচ্ছে।

মাওলানা আবদুল কুদ্দুস আরও জানান, ‘তাদের এক মাসের বেতন ও কিছু ওভার টাইম বাকি আছে। এগুলো খুব শিগগির পরিশোধ করা হবে।’

এদিকে অভিযোগগুলো নিয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলে