শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নিজেকে ‘রাসুল’ দাবি করে ভিডিও প্রকাশ, ভণ্ড পীর গ্রেপ্তার অর্থমন্ত্রীর সঙ্গে পটিয়া মাদরাসার মুহতামিমের সৌজন্য সাক্ষাৎ শিক্ষা সিলেবাসে মহানবী সা.-এর জীবনী পাঠ্য করার প্রয়োজনীয়তা বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস

ইশারায় কুরআন শিখতে পারবে বধিররা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মালয়েশিয়ার ইসলামী সায়েন্স ইউনিভার্সিটির একদল গবেষক বধিরদের জন্য ইশারায় কুরআন শিক্ষার আলোকে বিশেষ সফটওয়্যার নির্মাণ করেছে।

যারা কানে কম শোনে অথবা বধির তারা এরপর থেকে এই সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে আরও সহজে কুরআন শিখতে পারবে।

ইসলামী সায়েন্স ইউনিভার্সিটির গবেষক গ্রুপ বধিরদের কুরআন শিক্ষা ও ইবাদত বান্দেগী প্রশিক্ষণ দেয়ার জন্য এই সফটওয়্যার নির্মাণ করেছে। এই সফটওয়্যারে ইশারার মাধ্যমে কুরআন শিক্ষা এবং ইবাদতের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

ইসলামী সায়েন্স ইউনিভার্সিটির কুরআন ও সুন্নাহ বিভাগের অধ্যাপক 'মুহাম্মাদ রানুস' বলেন: এই সফটওয়্যারটি নির্মাণ করতে ৭৮০০ রিঙ্গিত (প্রায় ১৬০০ ডলার) ব্যয় হয়েছে। যারা কানে কম শোনে এবং বধিরদের কথা চিন্তা করে এই সফটওয়্যারটি নির্মাণ করা হয়েছে।

তিনি বলেন: এই সফটওয়্যারের মাধ্যমে বধিররা অতি সহজ ভাবে কুরআন শিক্ষা অর্জন করতে পারবে। এছাড়াও ইসলাম ধর্মের প্রাথমিক রীতি-নীতি সম্পর্কে অবগত হতে পারবে।

নব নির্মিত এই সফটওয়্যারটি কুয়ালালামপুরে অনুষ্ঠিত "আন্তর্জাতিক ইনোভেশন ২০১৭" গোল্ড মেডেল পেয়েছে।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ