বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ছত্রিশে লেখা নাম  নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫ জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম

কাশ্মীরে তীর্থযাত্রীদের উপর হামলায় প্রধানমন্ত্রীর নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের অমরনাথে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উগ্র চরমপন্থার বিরুদ্ধে ভারতের সঙ্গে কাজ করতে ঢাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

সোমবার (১১ জুলাই) জম্মু ও কাশ্মীরের অমরনাথের উদ্দেশ্যে তীর্থযাত্রী একটি বাসে নৃশংস সন্ত্রাসী হামলায় নারী-পুরুষসহ সাত জন নিহত ও অনেকে আহত হন। এ ঘটনা জানতে পেরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বার্তা পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বর্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘আমি এই নির্মম হামলায় গভীরভাবে শোকাহত।’

কাশ্মীরে তীর্থযাত্রীদের উপর সন্ত্রাসী হামলা, নিহত ৭, আহত ১৯

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ সব ধরনের সন্ত্রাসবাদ ও উগ্র চরমপন্থার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এবং এ ধরনের বর্বর কর্মকাণ্ডের নিন্দা জানায়। ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী হিসেবে এই অঞ্চল ও অন্যান্য অঞ্চল থেকে এ ভয়াবহতা নির্মূলে অভিন্ন প্রয়াসে আমরা একযোগে কাজ করে যাবো।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীর মাধ্যমে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে আহত তীর্থযাত্রীদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

সূত্র : বাসস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ