শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

‘ইসলামি চেতনা আমাকে নতুন জীবন দিয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতীয় সংগীত শিল্পী এ আর রাহমান নিজের সাফল্যের পেছনে ইসলামি ভাবধারারই সবচেয়ে বেশি অবদান বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে অস্কারজয়ী এ শিল্পী বলেন, ‘ইসলাম একটি সাগরের মতো। এতে অনেক রকম ভাবধারা রয়েছে। প্রায় ৭০টির মতো ধারা রয়েছে মুসলিমদের। আমি তার ভেতরে সুফি ভাবধারাকে বেছে নিয়েছি। সুফিবাদ প্রেমের কথা বলে। মানুষে মানুষে ভালোবাসার কথা বলে। আজ আমি যে অবস্থানে রয়েছি তার পেছনে সবচেয়ে বড় অবদান আমার ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের।’

দক্ষিণ ভারতের এক হিন্দু পরিবারে জন্ম নেয়া রাহমানের পিতৃপ্রদত্ত নাম ছিল এ এস দীলিপ কুমার। তার বাবার মৃত্যুর পর চরম অর্থসংকটের মুখোমুখি হয় রাহমানের পরিবার।

১৯৮৪ সালে যখন তার বয়স ৯ বছর, তখন বোনের অসুস্থতার সময় কাদেরিয়া তরিকার ইসলামি ভাবধারার সঙ্গে পরিচিত হন তিনি। পরে ২০ বছর বয়সে পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

এ আর রাহমান আরো বলেন, ‘ইসলামি চেতনা আমাকে বদলে দিয়েছে। আমাকে নতুন জীবন দিয়েছে।’ এ মুহূর্তে বিশ্বজুড়ে যে হানাহানি ও সন্ত্রাসবাদ তার পেছনে বিশ্ব-রাজনীতিকেই দায়ী করেছেন এ তারকা। এর জন্য ইসলামকে দায়ী করা যাবে না- এমনটাও বলেছেন তিনি।

এআর রহমান দেশীয় আন্তর্জাতিক নানা পুরষ্কার অর্জন করেছেন।

আলিম ফল প্রত্যাশীদের সেশনজটমুক্ত অনার্স ভাবনা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ