সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

লন্ডনের ৩ মসজিদে হামলার হুমকি দিয়ে চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

একই সময়ে লন্ডনের ফরেস্ট গেইট ও ডালেস্টোনসহ ৩টি এলাকার মসজিদে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে।

হাতে লেখা এক চিঠিতে ‘লন্ডনকে মুসলিম মুক্ত করার বৃহৎ অভিযান, অতি শিগগির এ স্থানে বোমা বিস্ফোরণ ঘটানো হবে’ শীর্ষক বার্তা লেখা ছিল। এতে ঠিকানা হিসেবে শেফিল্ডকে উল্লেখ করা হয়েছে।

ফরেস্ট গেইট এলাকার মসজিদ ও মকতবে পাঠানো চিঠিটি ঐ স্কুলের প্রধান শিক্ষক পড়ে শোনান।

তিনি ইভিনিং পোস্ট ওয়েব সাইটকে দেয়া সাক্ষাতকারে বলেন, এ স্কুলে অনেক শিক্ষার্থীই পড়াশুনা করে। হুমকি পাওয়ার পর আমরা পুলিশকে রিপোর্ট করেছি এবং শিক্ষার্থীদেরকে বাড়িতে নিয়ে যেতে তাদের অভিভাবকদের সাথে যোগাযোগ করেছি।

তিনি বলেন, শিশুদের মাঝে ভয়-ভীতি’র সৃষ্টি করা অত্যন্ত বিপজ্জনক কাজ এবং এ ঘটনার নেপথ্যে জড়িতদেরকে দ্রুত চিহ্নিত করতে হবে।

ব্রিটেনের (নর্দার্ন এরিয়ার) সন্ত্রাসবাদ বিরোধী সংস্থা’র মুখপাত্র জানিয়েছেন, হুমকির এ রিপোর্ট পাওয়ার সাথে সাথে সংস্থার সদস্যরা দ্রুত মসজিদগুলোতে উপস্থিত হয়েছেন।

তার বলেন, সম্ভবত প্রেরিত এ সকল চিঠির সাথে ব্রিটেনের ইয়র্কশায়ার মসজিদ এবং আমেরিকার মসজিদুগলোকে প্রদত্ত হুমকির সাথে সম্পর্ক থাকতে পারে।

উল্লেখ্য, লন্ডনের মুসলিমদের উপর বেশ কিছুদিন ধরে নানারকম হামলা ও হুমকি অব্যাহত রয়েছে। ঈদের দিন একটি জামাতে হামলার ঘটনা ঘটে দেশটিতে। এ নিয়ে আতঙ্কে রয়েছেন দেশটির মুসলিমরা।

লন্ডনে মুসুল্লিদের ওপর হামলাকারীর পরিচয় প্রকাশ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ